হোম / জাতীয় / দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর...
জাতীয়

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ন
৩৩ বার পঠিত
ফন্ট:
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না।

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২৫৭ জন শিশু। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৬ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬২ জন।

চলতি বছর গত ১৫মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৫জন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯৬৪জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে এবং ১০১ জনের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৮২ হাজার ২৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+