হোম / জাতীয় / জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বাড়ল বাস ও লঞ্চের...
জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বাড়ল বাস ও লঞ্চের ভাড়া

ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:০৪ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে বাস ও লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে বাস ও লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর পর পরিবহন মালিকদের দাবির মুখে এই নতুন ভাড়ার হার কার্যকর করা হলো।

লঞ্চের নতুন ভাড়া:
যদিও সরকার আনুষ্ঠানিকভাবে লঞ্চের ভাড়া বাড়ায়নি, তবুও লঞ্চ মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

এই রুটে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া সিঙ্গেল কেবিনের ভাড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ২,০০০ থেকে বেড়ে ২,৪০০ টাকা হয়েছে।

বাসের নতুন ভাড়া:
বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে:

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাস ও ডিটিসিএ আওতাধীন এলাকায় ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+