হোম / রাজনীতি / নারী এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগ: মুফতি আমির...
রাজনীতি

নারী এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগ: মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২০ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন এমপি ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান জানানো রাজনৈতিক সংস্কৃতি ও ভদ্রতার অংশ। কিন্তু মুফতি আমির হামজা তাকে ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার বিচারভার দলের ওপর ছেড়ে দিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা নারী জনপ্রতিনিধিকে নিয়ে করা এ ধরনের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের টানে শিক্ষিকা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন কার্যক্রমে নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিনকে যুক্ত করার সমালোচনা করেন। সারের ডিলার নিয়োগ সংক্রান্ত একটি প্রশাসনিক মিটিংয়ে নির্বাচিতদের বাদ দিয়ে অনির্বাচিত সংরক্ষিত এমপিকে রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেছিলেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+