হোম / জাতীয় / চার দিনের সফরে জাপান গেছেন সেনাপ্রধান জেনারেল...
জাতীয়

চার দিনের সফরে জাপান গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ডেস্ক রিপোর্ট
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৪১ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি তিনি গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সরেজমিনে উপভোগ করবেন।

আরও পড়ুন: মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে বিশেষ সতর্কতা

এছাড়া এই সফরে তিনি এশিয়ান গেমস ও বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+