সারা দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২৩৯ শিশু। এছাড়া এই সময়ে ১ হাজার ১৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭৯ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ১০০ শিশু। এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন শিশু।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন