জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর একটি নতুন প্রকল্পসহ মোট তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন পেয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে রাজধানী ও এর আশপাশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের রূপান্তর আসতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটের ইলেকট্রিক ট্রেন প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
আরও পড়ুন: র্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু করল ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)
এদিকে আজকের একনেক সভায় অনুমোদিত তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলো হলো:
এমআরটি লাইন-১: বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (জাইকার অর্থায়নে সংশোধিত ব্যয় প্রস্তাব)।
এমআরটি লাইন-৫ (নর্দান রুট): হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত (জাইকার অর্থায়নে সংশোধিত ব্যয় প্রস্তাব)।
এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট): গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত (এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন অনুমোদিত)।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন