হোম / বিশ্ব / আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার নেওয়ার সুযোগ...
বিশ্ব

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার নেওয়ার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৪৭ পূর্বাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন এই নিয়মের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী বা সন্তানদের সঙ্গে নিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত করা হচ্ছে। একই সঙ্গে অস্থায়ী ভিসাধারীদের সহজেই অন্য ভিসায় রূপান্তর করে দেশটিতে অবস্থানের পথও কঠিন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক অভিবাসন নীতিতে এসব কঠোর পরিবর্তনের কথা জানান। সরকারের মূল লক্ষ্য হলো, বর্তমানে বছরে প্রায় ৩ লাখে থাকা নিট বিদেশি অভিবাসনের হার কমিয়ে ২০২৮ সালের মধ্যে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা।

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অধ্যয়নরত অবস্থায় তাঁদের স্বামী-স্ত্রী বা সঙ্গী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের অস্ট্রেলিয়ায় নিতে পারেন এবং শিক্ষার্থীর কোর্সের ধরন অনুযায়ী সঙ্গীদের কাজের সুযোগও থাকে। তবে নতুন ব্যবস্থায় বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারের নির্ভরশীল সদস্যদের দেশটিতে নেওয়ার সুযোগ বন্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অবশ্য নির্দিষ্ট কিছু দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হতে পারে।

গত অর্থবছরে অস্ট্রেলিয়া মোট ৩ লাখ ৩৭ হাজার ৪২৭টি শিক্ষার্থী ভিসা ইস্যু করেছিল, যার মধ্যে প্রায় ৪৬ হাজার ভিসা ছিল শিক্ষার্থীদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য।

এছাড়া, অস্থায়ী ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষে অন্য ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় দীর্ঘসময় অবস্থানের প্রবণতা রোধেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বিশেষ করে পর্যটক ভিসাধারীদের অন্য ভিসায় রূপান্তরের সুযোগ সীমিত করার পাশাপাশি দেশটির ভেতর থেকে নতুন ভিসার আবেদন করার প্রক্রিয়া আরও কঠিন করা হচ্ছে।

আরও পড়ুন: সুইডেন নির্বাচন: ক্ষমতাসীনদের হটিয়ে সরকার গঠনের পথে মধ্য-বামপন্থীরা

করোনা মহামারির পর ২০২২ সালে সীমান্ত খুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ায় অভিবাসনের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ২০২৩ সালে নিট বিদেশি অভিবাসন রেকর্ড ৫ লাখ ১৮ হাজারে পৌঁছালেও পরবর্তী সময়ে তা ক্রমান্বয়ে কমতে শুরু করে। ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে এই সংখ্যা ৩ লাখ ৬ হাজারে নেমে আসে এবং সরকার তা আরও কমিয়ে আনতে চায়।

সরকারের ভাষ্যমতে, দেশের আবাসন সংকট ও অবকাঠামোগত চাপ কমাতেই অভিবাসন ব্যবস্থায় এই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষা খাতের বিশাল অবদান রয়েছে, তবুও অভিবাসন ব্যবস্থাপনাকে আরও টেকসই ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

মাতৃভূমি/এসএফ

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+