হোম / বিশ্ব / ফিলিপাইনে জাহাজে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৭৭,...
বিশ্ব

ফিলিপাইনে জাহাজে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৭৭, নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:১৯ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে সাগরে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে সাগরে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছিল, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ওই জাহাজটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন। শুরুতে প্রাথমিক যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী সময়ে তা যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন শেষ পর্যন্ত জাহাজে ওঠেননি। কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানিয়েছেন, দুর্যোগের মধ্যে জাহাজটি থেকে এখন পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের টিকিট এবং যাত্রী তালিকার তথ্য নিখুঁতভাবে যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনও চলমান রয়েছে। ফলে উদ্ধার অভিযান ও তল্লাশি চলার কারণে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার নেওয়ার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া

উল্লেখ্য, ‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর রাজধানী ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের নিকটবর্তী সমুদ্রসীমায় পৌঁছালে হঠাৎ করে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। ভয়াবহ এই দুর্ঘটনায় এত বড় প্রাণহানির ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

মাতৃভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+