হোম / জাতীয় / সর্বজনীন পেনশন: ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পে...
জাতীয়

সর্বজনীন পেনশন: ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৫৪ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
সর্বজনীন পেনশন কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন উদ্যোগের প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সর্বজনীন পেনশন কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন উদ্যোগের প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন সুবিধা চালু করা, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্কিম থেকে টাকা উত্তোলনের সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পর্ষদের অনুমোদন পেলে প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, কর্মজীবী মানুষ, অনিয়মিত আয়ের ব্যক্তি ও প্রবাসীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে এতে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিম চালু রয়েছে।

আরও পড়ুন: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের সিদ্ধান্ত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর এই চার স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন। এ পর্যন্ত তাদের জমা করা মোট অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। নতুন এই সুযোগগুলো যুক্ত হলে কর্মসূচিতে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

 

মাতৃভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+