দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়েছে অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহকের মাধ্যমে দুই সেট হার্ডকপিতে প্রয়োজনীয় তথ্য অধিদপ্তরে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের নারী শিক্ষক নিহত
যেসব তথ্য ও নথিপত্র পাঠাতে বলা হয়েছে:
শিক্ষকদের বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)।
বিভাগীয় ও ফৌজদারি মামলা কিংবা অডিট আপত্তি না থাকা সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত)।
চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র।
সব অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন